মঙ্গলবার, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা‘বাবর-রিজওয়ানকে দিয়ে শুধু বিজ্ঞাপন করানো হোক’
spot_img
spot_img

‘বাবর-রিজওয়ানকে দিয়ে শুধু বিজ্ঞাপন করানো হোক’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সমালোচনা করে আলোচনায় আসেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। এবার পাকিস্তানের বড় দুই তারকা বাবর আজম ও মোহাম্মাদ রিজওয়ানকে স্রেফ ধুয়ে দিয়েছেন সাবেক এই পাক ব্যাটার।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৪ বছর পর ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের শুরুটা ভালোই করেছিলেন বাবর ও রিজওয়ান। দলের জয়ের ম্যাচে বাবর ৬৪ বলে ৪৭ রান ও রিজওয়ান করেছিলেন ৬৯ বলে ৫৩ রান।

দ্বিতীয় ম্যাচে বাবর ফেরেন শূন্য ও রিজওয়ান ৩৮ বলে ১৬ রানে। হেরে যায় পাকিস্তান। সিরিজ নির্ধারণী ম্যাচে বাবর ২৩ বলে ৯ রান ও রিজওয়ান আউট হন প্রথম বলেই। ৯২ রানে বিধ্বস্ত হয় পাকিস্তান। ২০২ রানের জয়ে সিরিজ জিতে নেয় ক্যারিবিয়ানরা।

এতেই পাকিস্তানের এই দুই তারকা ক্রিকেটারের ব্যাপক সমালোচনা করেন বাসিত আলি। ‘দা গেম প্ল্যান’ ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে যা পারফর্ম করেছে, এখনও সেসব বেঁচেই খাচ্ছে ওরা (বাবর-রিজওয়ান)। এখন ওদের দিয়ে স্রেফ বিজ্ঞাপন করানো হোক।

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার আরও বলেন ‘ওরা (বাবর-রিজওয়ান) কোচদের কথা শোনে না। ব্যাটিং যখন যা বলে, ওরা স্রেফ শোনার ভান করে। ইনজামাম ইউসুফ বা ইউনুস খানের মতো কাউকে দরকার ওদের, যে ওদেরকে জাগিয়ে তুলবে। তবে ওরা দুজন জানে, এসব কেউ করবে না, কারণ কাউকেই আগে এসব করতে দেয়নি ওরা।

ইগোর কারণে বাবরের পারফরম্যান্স পতনের দিকে বলে মন্তব্য করেন বাসিত। তবে এ ব্যাপারে বাসিতের সঙ্গে একমত না হলেও বাবরের সমালোচনা করেন আরেক সাবেক পাক ক্রিকেটার কামরান আকমল।

সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমি এটা নিশ্চিত করতে পারি যে, বাবরের মধ্যে কোনো ইগো আমি দেখিনি। পরিবারকে সম্মান করে সে এবং সবার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে মেশে। তবে আমি যা চাই, তা হলো, সে যখন মাঠে নামে, খেলাটার চেয়ে যেন নিজেকে বড় মনে না করে। পাকিস্তানকে যেন সবকিছুর ওপরে রাখে।

আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন বাসিত। তিনি বলেন আমি প্রার্থনা করি যে, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ভারত না খেলে, যেভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে (সাবেকদের আসর) তারা খেলেনি। খেললে ওরা এমনভাবে আমাদের পেটাবে, আপনাদের ধারণার বাইরে তা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments