রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবারাকা পতেঙ্গার ১৩ তম এজিএম অনুষ্ঠিত
spot_img
spot_img

বারাকা পতেঙ্গার ১৩ তম এজিএম অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বারাকা গ্রুপের দ্বিতীয় পাওয়ার প্ল্যান্ট বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১৩ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানার সঞ্চালনায় ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ (রোববার) সকাল ১১ টা ৪৫ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা আরম্ভ হওয়ার পর কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানা সম্মানিত পরিচালনা পর্ষদ ও উপস্থিত শেয়ার হোল্ডারদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মুল পর্ব আরম্ভ করেন।

সম্মানিত চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন যে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ২০২১ সাল থেকে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়েছেন।

কোম্পানিটি বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এবং কর্ণফুলী পাওয়ার লিমিটেডের প্রতিটির মোট শেয়ারের ৫১ শতাংশ বিনিয়োগ করেছে। এছাড়াও কোম্পানিটি বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে একটি নতুন সিকিউরিটিজ হাউসে মোট শেয়ারের ৫১ শতাংশ বিনিয়োগ করেছে।

তিনি আরোও উল্লেখ করেন যে, ভবিষ্যতেও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড অন্যান্য লাভজনক প্রকল্পে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করে যাচ্ছে।

কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর কাদির শাফী, পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি উল্লেখ করেন যে, ২০২২-২৩ অর্থবছরে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের সম্মিলিত ইপিএস লোকসান ছিল ১.০৬ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ৩০ জুন, ২০২৩ তারিখে দাঁড়ায় ২৬ টাকা ৮১ পয়সায়। এছাড়া ১৩ তম বার্ষিক সাধারণ সভায় ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন সহ ও অন্যান্য সকল এজেন্ডা শেয়ারহোল্ডাদের ভোটের ভিত্তিতে অনুমোদিত হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments