বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবার্সা আন্তর্জাতিক বিরতিতে বিপাকে
spot_img
spot_img

বার্সা আন্তর্জাতিক বিরতিতে বিপাকে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আন্তর্জাতিক বিরতি মানেই ক্লাব কোচদের মাথায় হাত উঠে তার কোন ফুটবলার না জানি কখন ইঞ্জুরিতে পড়ে মাঠ থেকে ছিটকে যায়। চলমান আন্তর্জাতিক বিরতিতে যেন সবচেয়ে বেশি মাথায় হাত উঠেছে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের।


গত কয়েক মৌসুম ধরে ধুঁকতে থাকা বার্সেলোনা চলতি সিজনের শুরু থেকেই আছেন দারুণ ছন্দে। জাভি তার শিষ্যদের যেন এক সুতোয় গেঁথে রেখেছেন। দলের প্রতিটি খেলোয়াড় নিজেদের সর্বোচ্চটা দিচ্ছেন দলের জন্য তবে চলমান আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের দায়িত্ব পালন করতে গিয়ে বার্সা ফুটবলারদের ইঞ্জুরির তালিকা যেন ক্রমেই দীর্ঘ হচ্ছে।

দলের নির্ভরযোগ্য উরুগুইয়্যান ডিফেন্ডার রোনাল্ড আরাউজো থাইয়ের পেশিতে আঘাত পেয়ে ছিটকে গেছেন মাঠের বাইরে। তার ইঞ্জুরির অবস্থা অন্য সবার চেয়ে বেশিই খারাপ। এমনকি আসন্ন কাতার বিশ্বকাপও মিস করতে পারেন আরাউজো। এছাড়াও বার্সার ইঞ্জুরির তালিকায় রয়েছেন ডিফেন্ডার জুলস কুউন্দে, মিডফিল্ডার ফ্র্যাংকি ডি জং আর স্ট্রাইকার মেম্ফিস ডিপাই। তারা প্রত্যেকেই উরু ও হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন।

এই তালিকায় নতুন যোগ হওয়া আরেকটি নাম হচ্ছে হেক্টর বেলেরিন। অনুশীলনের সময় কাফ ইঞ্জুরিতে পড়েছেন দলের এক্মাত্র স্বীকৃত রাইটব্যাক বেলেরিন। অনুশীলনে ডিফেন্ডার হেক্টর বেলেরিন কাফ ইনজুরিতে পড়ায় বার্সেলোনার ইনজুরির তালিকা আরো দীর্ঘ হলো। ইঞ্জুরির কারণে তাকে মাঠের বাইরে থাকতে হলে জাভির কপালে চিন্তার ভাঁজটা আরেকটু লম্বাই হবে। আগের থেকেই ইঞ্জুরিতে কুউন্দে আর আরাউজো। এবার বেলেরিনও যদি মাঠে নামতে না পারেন তাহলে আগামী শনিবার লা লিগার ম্যাচে রাইট ব্যাকে কাকে খেলাবেন জাভি সেটিই দেখার বিষয় হয়ে দাঁড়াবে

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments