শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিআইএফসির ৩ প্রান্তিকেই লোকসান: ক্যাশ ফ্লো নেগেটিভ
spot_img
spot_img

বিআইএফসির ৩ প্রান্তিকেই লোকসান: ক্যাশ ফ্লো নেগেটিভ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) পরিচালনা পর্ষদ ২০২৩ অর্থবছরের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির তিন প্রান্তিকে শেয়ার প্রতি লোকসানের পাশাপাশি ক্যাশ ফ্লো নেগেটিভ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬১ পয়সা (লোকসান)।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১৫ টাকা ৮৯ পয়সা (নেগেটিভ)।

এছাড়া ক্যাশ ফ্লো ১ টাকা ২০ পয়সা (নেগেটিভ) হয়েছে।

দ্বিতীয়  প্রান্তিক:

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯০ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৭৭ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৩৮ পয়সা (নেগেটিভ)।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১৬ টাকা ৭৯ পয়সা।

ক্যাশ ফ্লো ২ টাকা ২০ পয়সা লোকসান হয়েছে।

তৃতীয়  প্রান্তিক:

আলোচ্য হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ০৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৭০ পয়সা লোকসান ছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ৩ টাকা ৪৪ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৫ টাকা ০৮ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১১৭ টাকা ৮৫ পয়সা লোকসান হয়েছে। ক্যাশ ফ্লো ৩ টাকা ০৯ পয়সা লোকসান বা নেগেটিভ হয়েছে।

উল্লেখ, কোম্পানিটির ৩ প্রান্তিকেই ক্যাশ ফ্লো নেগেটিভ করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments