ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে আসছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকস লিমিটেড ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন (এপিএসসিএল) বন্ডের ডিভিডেন্ড ঘোষণা। প্রতিষ্ঠান দুটির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ বিকেলে অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কেয়া কসমেটিকসের বোর্ড সভা আজ দুপুর আড়াইটা ও বেলা সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ ও ৩০জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
এপিএসসিএল বন্ডটির বোর্ড সভা আজ বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


























Recent Comments