ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ) ও শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানি দুটির পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে-
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা ২১আজ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পরযালোচনা করা হবে।
২০২০ সালে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
রূপালী ব্যাংক লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ২১ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
২০২০ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments