ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ)। কোম্পানিগুলো হলো: এস্কয়্যার নিট কম্পোজিট লিমিটেড এবং জাহিন স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে-
এস্কয়্যার নিট কম্পোজিট লিমিটেড: বোর্ড সভা আজ ৩ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
জাহিন স্পিনিং লিমিটেড: বোর্ড সভা আজ ৩ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments