ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় (ইপিএস)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ৪ আগস্ট, ২০২৪ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড: ফান্ডটির ট্রাস্টি সভা আজ ৪ আগস্ট, ২০২৪ তারিখ বিকেল ৩ টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় প্রতিষ্ঠানটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিইউ প্রকাশ করা হবে।
ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান: ফান্ডটির ট্রাস্টি সভা আজ ৪ আগস্ট, ২০২৪ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় প্রতিষ্ঠানটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিইউ প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.





























Recent Comments