ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও (লভ্যাংশ) ডিভিডেন্ড। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
স্টান্ডার্ড ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৬ এপ্রিল, ২০২৩ তারিখ যথাক্রমে বিকেল ৩ টায় ও সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৩ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করা হবে।
দি এক্মি ল্যাবরেটরিজ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৬ এপ্রিল, ২০২৩ তারিখ বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৬ এপ্রিল, ২০২৩ তারিখ দুপুর ২ টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৬ এপ্রিল, ২০২৩ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
সোস্যাল ইসলামী ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৬ এপ্রিল, ২০২৩ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ভ্যানগার্ড এ এম এল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড: প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা আজ ২৬ এপ্রিল বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৬ এপ্রিল, ২০২৩ তারিখ বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৬ এপ্রিল, ২০২৩ তারিখ রাত ৮ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments