বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিকেলে বিএসইসির সাথে ডিবিএ ও শীর্ষ ব্রোকারদের বৈঠক
spot_img
spot_img

বিকেলে বিএসইসির সাথে ডিবিএ ও শীর্ষ ব্রোকারদের বৈঠক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও শীর্ষ ১০ ব্রোকারের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ (২১ মার্চ) বিকাল ৫টায় বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এ বিষয়ে ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, আমরা যেদিন কমিশনের দায়িত্ব নিয়েছি, সেদিনই পুঁজিবাজার ভবিষ্যতে বন্ধ হবে না বলে জানিয়েছি। এ বিষয়ে আমরা বদ্ধ পরিকর। তারপরেও সম্প্রতি একটি মহল করোনা বৃদ্ধির কারনে পুঁজিবাজার বন্ধ হয়ে যাবে বলে গুজব ছড়িয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। এই গুজবের কারনেই মূলত গত বৃহস্পতিবার বাজারে বড় পতন হয়েছে।

এই গুজবের বিষয়ে ব্রোকারদের সচেতন করার লক্ষ্যেই মূলত আজ বৈঠক করবেন বলে জানান বিএসইসির এই কমিশনার। তিনি বলেন, আমরা ব্রোকারদের নিশ্চিত করতে চাই যে আগামিতে পুঁজিবাজার করোনার কারনে বন্ধ হবে না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments