ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে এ ৬ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ঢাকা ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, রিংশাইন এবং সাফকো স্পিনিং।
জানা গেছে, সোমবার ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৪ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৪.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৮.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৪০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
ঢাকা ইন্স্যুরেন্স : সোমবার ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০২.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০৫ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১২.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০.২০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
ন্যাশনাল ফিড মিল: ন্যাশনাল ফিড মিলের শেয়ারের ক্লোজিং দর সোমবার ছিল ৩২.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩২.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.২০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।
রিংশাইন : রিংশাইনের শেয়ারের ক্লোজিং দর সোমবার ছিল ৮.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৯ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৮০ টাকা বা ৯.৫২ শতাংশ বেড়েছে।
সোনারবাংলা ইন্স্যুরেন্স : সোমবার সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০১.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০৬.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১২ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০.১০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।
সাফকো স্পিনিং: সোমবার সাফকো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৪.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৩০ টাকা বা ৯.৩৫ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম





























Recent Comments