ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পস পিএলসি ২০২৪–২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির প্রকাশিত হিসাব অনুযায়ী, ওই অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২২ পয়সা। তবে ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৯৩ পয়সা।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ৩ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবজাার ডটকম/আ
























Recent Comments