মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদবিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে যেসব কোম্পানিতে
spot_img
spot_img

বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে যেসব কোম্পানিতে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ারে মে ২০২৫ মাসে বিদেশি বিনিয়োগকারীদের ক্রয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিগুলো হলো: ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, রেনেটা এবং সোনারগাঁও টেক্সটাইল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিভিত্তিক বিশ্লেষণ: সিটি ব্যাংক

মে মাসে বিদেশি বিনিয়োগকারীরা সিটি ব্যাংকের শেয়ার সবচেয়ে বেশি কিনেছেন। ৩০ এপ্রিল এই কোম্পানিতে বিদেশি বিনিয়োগ ছিল ৫.৭৭ শতাংশ। মে মাসে তারা আরও ০.৯৪ শতাংশ শেয়ার ক্রয় করেছেন, যার ফলে ৩১ মে তারিখে তাদের মোট বিনিয়োগ বেড়ে ৬.৭১ শতাংশে দাঁড়িয়েছে।

অন্যদিকে, এই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগও বৃদ্ধি পেয়েছে। তাদের বিনিয়োগ ২০.৩৬ শতাংশ থেকে ২.৫৭ শতাংশ বেড়ে ২২.৯৩ শতাংশে উন্নীত হয়েছে। তবে সাধারণ বিনিয়োগকারীরা ৩.৫১ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে তাদের বিনিয়োগ ৪৩.৫৩ শতাংশ থেকে কমে ৪০.০২ শতাংশে দাঁড়িয়েছে।

ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংকে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ অব্যাহত রয়েছে। ৩০ এপ্রিল বিদেশি বিনিয়োগ ছিল ৩১.৫১ শতাংশ। মে মাসে তারা আরও ১.০১ শতাংশ শেয়ার কিনেছেন, ফলে ৩১ মে তারিখে তাদের মোট বিনিয়োগ বেড়ে ৩২.৫২ শতাংশে দাঁড়িয়েছে।

এর বিপরীতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ০.৭২ শতাংশ শেয়ার বিক্রি করেছেন, ফলে তাদের বিনিয়োগ ১৪.৮২ শতাংশ থেকে কমে ১৪.১০ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীরাও ০.২৯ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছেন। যার ফলে তাদের বিনিয়োগ ৭.৫০ শতাংশ থেকে কমে ৭.২১ শতাংশে নেমে এসেছে।

প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংকেও বিদেশি বিনিয়োগকারীদের ক্রয় প্রবণতা দেখা গেছে। ৩০ এপ্রিল বিদেশি বিনিয়োগ ছিল ৪.৮৭ শতাংশ। মে মাসে তারা আরও ০.২৫ শতাংশ শেয়ার ক্রয় করেছেন। যার ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ বেড়ে ৫.১২ শতাংশে দাঁড়িয়েছে।

অন্যদিকে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সামান্য ০.০৫ শতাংশ শেয়ার বিক্রি করেছেন, ফলে তাদের বিনিয়োগ ২৯.৭৪ শতাংশ থেকে কমে ২৯.৬৯ শতাংশে দাঁড়িয়েছে। তবে, সাধারণ বিনিয়োগকারীরা ১.৮০ শতাংশ শেয়ার কিনেছেন, ফলে তাদের বিনিয়োগ ২৫.০৪ শতাংশ থেকে বেড়ে ২৬.৮৪ শতাংশে উন্নীত হয়েছে। এছাড়া, সাধারণ উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ ২ শতাংশ কমে ৩৮.৩৫ শতাংশে দাঁড়িয়েছে।

রেনেটা

রেনেটা লিমিটেডেও বিদেশি বিনিয়োগ বেড়েছে। ৩০ এপ্রিল বিদেশি বিনিয়োগ ছিল ১৯.৮৭ শতাংশ। মে মাসে তারা আরও ০.১৭ শতাংশ শেয়ার কিনেছেন, ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ বেড়ে ২০.০৪ শতাংশে দাঁড়িয়েছে।

এই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও ০.২৮ শতাংশ শেয়ার ক্রয় করেছেন, ফলে তাদের বিনিয়োগ ২১.৪৯ শতাংশ থেকে বেড়ে ২১.৭৭ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীরা ০.৪৫ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে তাদের বিনিয়োগ ৭.৩৫ শতাংশ থেকে কমে ৬.৯০ শতাংশে নেমে এসেছে।

সোনাগাঁও টেক্সটাইল

সোনাগাঁও টেক্সটাইলে বিদেশি বিনিয়োগের পরিমাণ তুলনামূলকভাবে কম হলেও মে মাসে এতে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। ৩০ এপ্রিল বিদেশি বিনিয়োগ ছিল ০.১৪ শতাংশ। মে মাসে তারা আরও ০.১৫ শতাংশ শেয়ার কিনেছেন। যার ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ বেড়ে ০.২৯ শতাংশে দাঁড়িয়েছে।

অন্যদিকে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বড় আকারের ৭.৫৩ শতাংশ শেয়ার ক্রয় করেছেন, ফলে তাদের বিনিয়োগ ৩.৬০ শতাংশ থেকে বেড়ে ১১.১৩ শতাংশে দাঁড়িয়েছে। তবে সাধারণ বিনিয়োগকারীরা ৭.৬৮ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছেন। যার ফলে তাদের বিনিয়োগ ৫১.৮১ শতাংশ থেকে কমে ৪৪.১৩ শতাংশে নেমে এসেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments