ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের প্রথম দুই কার্যদিবস অথাৎ গত রোববার ও সোমবার পুঁজিবাজারে বড় দরপতন ঘঠেছে। আজ তৃতীয় কার্যদিবস মঙ্গলবার এসে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যার প্রভাবে বাড়ছে বিক্রির চাপ। ফলে ক্রেতা শূন্য হয়ে পড়েছে পুঁজিবাজারের ৩৪ কোম্পানির শেয়ারে।
বিনিয়োগকারীদের আগ্রহ না থাকা ৩৪ কোম্পানি হচ্ছে-

এএফসি এগ্রো: এই কোম্পানির শেয়ারে প্রায় ৭ লাখ বিক্রির প্রস্তাব থাকলেও শেয়ার ক্রয়ের ঘর ছিল শূন্য। শেয়ার কেনার কোনো প্রস্তাব ছিল না। সর্বনিম্ন ১৯ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ২০ টাকা ৬০ পয়সা পর্যন্ত দরে শেয়ার বিক্রির প্রস্তাব ছিল।
এপেক্স স্পিনিং: এই রিপোর্ট লেখার সময়ে ডিএসইতে এপেক্স স্পিনিংয়ের শেয়ারে কোনো ক্রেতা ছিল না। সর্বোচ্চ ১২৪ টাকা ৫০ পয়সা থেকে সর্বনিম্ন ১২১ টাকা ৯০ পয়সা পর্যন্ত দরে শেয়ার বিক্রির প্রস্তাব ছিল।
বিডি অটোকার: এই কোম্পানির শেয়ারে ১৩০ টাকা ৩০ পয়সা থেকে ১৩৬ টাকা দরে প্রায় ২০ হাজার শেয়ার বিক্রির প্রস্তাব থাকলেও ক্রয় প্রস্তাব ছিল না একটিও।
সেন্ট্রাল ফার্মা: ডিএসইতে এই কোম্পানির শেয়ারের কোনো ক্রেতা না থাকলেও বিক্রেতা ছিল প্রায় ২ লাখ শেয়ারের।
সিভিও পেট্রো: সিভিও পেট্রো কেমিক্যালে প্রায় সোয়া ২ লাখ শেয়ার বিক্রির প্রস্তাবের বিপরীতে ক্রেতা ছিল না একটিও।
ডিবিএইচ: আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচে ছিল ১ লাখ ৭০ হাজার শেয়ার বিক্রির প্রস্তাব। এর বিপরীতে ক্রেতার ঘর ছিল শুন্য।
গোল্ডেন হারভেস্ট: এই কোম্পানির প্রায় ৩ লাখ শেয়ার বিক্রির প্রস্তাব ছিল। কিন্তু ক্রেতা ছিল না একটিও।
গ্লোবাল হেভি কেমিক্যাল: এই কোম্পানির শেয়ারের কোনো ক্রেতা না থাকলেও ছিল ৩৫ হাজার শেয়ার বিক্রির প্রস্তাব।
হামিদ ফেব্রিকস: উচ্চ প্রিমিয়াম নিয়ে আইপিওতে আসা হামিদ ফেব্রিকসের শেয়ার ছিল ক্রতা-শূন্য। বিপরীতে প্রায় ১ লাখ শেয়ার বিক্রির প্রস্তাব ছিল ডিএসইতে।
কোহিনুর কেমিক্যাল: ডিএসইতে ৪০২ টাকা ৬০ পয়সা থেকে ৪৩৫ টাকা দরে প্রায় ১০ হাজার শেয়ার বিক্রির প্রস্তাব ছিল। কিন্তু ক্রেতা ছিল না একটিও।
কেপিপিএল: এই কোম্পানির শেয়ারে কোনো ক্রেতা না থাকলেও প্রায় ৭ লাখ শেয়ার বিক্রির প্রস্তাব ছিল।
লিগ্যাসি ফুটওয়ার: শেয়ার মূল্যের বড় উল্লম্ফনের মাধ্যমে একসময় ব্যাপকভাবে আলোচনায় থাকা এই কোম্পানির শেয়ারের কোনো ক্রেতা ছিল না আজ।
ক্রেতা-শুন্য অন্য কোম্পানিগুলোর মধ্যে ছিল-এমএল ডায়িং, মুন্নু সিরামিক, মুন্নু এগ্রো মেশিনারিজ, নাহী অ্যালুমিনিয়াম, নূরানী ডায়িং, অলিম্পিক এক্সেসরিজ, ফনিক্স ফাইন্যান্স, পিটিএল, কুইন সাউথ টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর, আরএন স্পিনিং, আরএসআরএম স্টিল, সমতা লেদার, সি পার্ল হোটেল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিলভা ফার্মা, এসকে ট্রিমস, সোনালী পেপার, স্টান্ডার্ড সিরামিকস, ইউনিক হোটেল, ওয়েস্টার্ন মেরিন ও জাহিন স্পিনিং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments