মঙ্গলবার, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবিনিয়োগকারীদের আর্তনাদ: ধসের মুখে পুঁজিবাজার
spot_img
spot_img

বিনিয়োগকারীদের আর্তনাদ: ধসের মুখে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার, ১৮ জুলাই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ার দরই কমেছে। সেই সাথে কমেছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৩.১৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৮ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৮ শতাংশ বা ৮৭.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৬.৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩১.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৩৫.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২ টির, কমেছে ৩৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩.১৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৪২ লাখ ৬৮ হাজার ২২৬ টি শেয়ার ১ লাখ ১৫ হাজার ৩৫২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫১৫ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৭ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ২০.২১ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৩০৪.২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৭৬.২৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.২৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৬৭.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ৯৯ টির, কমেছিলো ২৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ৪৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪১.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৯ লাখ ৪৭ হাজার ২৫৯ টি শেয়ার ১ লাখ ৪৯ হাজার ৬২৫ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ৫৯৩ কোটি ৪৯ লাখ ৮১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭৮ কোটি ২০ লাখ ৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৩০ শতাংশ বা ২৪২.৫৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ২৮০.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭ টির, কমেছে ২৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬১ লাখ ৩৬ হাজার ৬৯৭ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ১৯ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ১৭৯ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৫ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ৪৮২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments