
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিনিয়োগকারীদের বাঁচাতে আবারও ফ্লোর প্রাইস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ২৮ জুলাই এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ৩১ জুলাই রোববার থেকে ফ্লোর প্রাইস কার্যকর হবে। এক্ষেত্রে ২৮ জুলাইয়ের ক্লোজিং প্রাইস এবং তার আগের ৪ কার্যদিবসের ক্লোজিং প্রাইসের গড় মূল্য হবে নতুন ফ্লোর প্রাইস এবং সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা। তবে শেয়ার দরের সর্বোচ্চ সীমা আগের মতোই থাকবে। নতুন তালিকাভুক্ত কোম্পানির জন্য প্রথম দিনের ক্লোজিং প্রাইস ফ্লোর প্রাইস হিসেবে কার্যকর হবে।
এর আগে শেয়ারের দামের পতন ঠেকাতে ২০২০ সালের ১৯ মার্চ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপর ফ্লোর প্রাইস আরোপ করা হয়। যাতে বেঁধে দেওয়া ওই সীমার নিচে কোনো শেয়ার নামতে না পারে। তার ১৫ মাস পর তৃতীয় ধাপে এসে পুঁজিবাজার থেকে পুরোপুরি ফ্লোর প্রাইস (দর পতনের সর্বনিম্ন সীমা) তুলে দেয় নিয়ন্ত্রক সংস্থা। ২০২১ সালের ২০ জুন থেকে ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হয়। তবে বর্তমান বাজার পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারনে আবারও ফ্লোর প্রাইস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি যা আগামী রোববার থেকে কার্যকর হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments