শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিবাহবিচ্ছেদের ঘটনায় মুখ খুললেন নাগা
spot_img
spot_img

বিবাহবিচ্ছেদের ঘটনায় মুখ খুললেন নাগা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দক্ষিণের দুই জনপ্রিয় জুটি এবং দম্পতি সামান্থা রথ প্রভু ও নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদ ঘটে কিছুদিন আগে। এটি নিয়ে মিডিয়ায় তোলপাড় হয়। বিচ্ছেদের ঘোষণায় তারা স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে যে বেরিয়ে আসছেন সে কথা জানান প্রকাশ্যে। সঙ্গে এই কঠিন সময়ে যারা তাদের পাশে থেকেছেন, তার উদ্দেশেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

বিবাহবিচ্ছেদের পর থেকে এই প্রসঙ্গে কখনও মুখ খুলতে দেখা যায়নি সামান্থা রথ প্রভু কিংবা নাগা চৈতন্যকে। ব্যক্তিগত সম্পর্কের মর্যাদা বজায় রাখতে দুজনকেই নিরব থাকতে দেখা গিয়েছে।
এই প্রথমবারের মতো নাগা চৈতন্য বিবাহবিচ্ছেদের বিষয়ে মুখ খুললেন। তিনি বলেন, সামান্থার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত আমাদের পারস্পরিক স্বার্থে নেওয়া হয়েছিল। আমার গোটা পরিবার সেই কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছিল। সে খুশি, আমিও খুশি। আমরা দুজনেই পেশাদারিত্ব বজায় রেখেছি। নাগা বলেন, যে আমার পরিবারকে আঘাত করবে আমি সেটা কখন সহ্য করব না।

জনপ্রিয় দুই অভিনেতার বিবাহিত জীবনে ইতি টানার ঘটনায় মনে দুঃখ পান অগণিত অনুরাগীরা। একইসঙ্গে দুঃখ প্রকাশ করতে দেখা যায় কিংবদন্তি অভিনেতা নাগার্জুনকেও।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments