
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কখনও কি এমন হয়েছে আপনার সঙ্গে– ইনস্টাগ্রাম থেকে বন্ধুর ডিএম (ডিরেক্ট মেসেজ) পেয়েছেন, কিন্তু অ্যাকাউন্টটি অপরিচিত। যদি এমনটা হয়ে থাকে, তাহলে আশঙ্কা থাকে বার্তা প্রেরিত বন্ধু কোনো অপরাধীর মাধ্যমে ছদ্মবেশের শিকার হয়েছেন।
অপরাধী কর্তৃক অন্যের অ্যাকাউন্টের ছদ্মবেশ ধারণ নতুন কিছু নয়। আর যে কারও সঙ্গেই এমনটি ঘটতে পারে। তাই অনলাইনে নিজ তথ্য নিরাপদ ও সুরক্ষিত রাখার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। ছদ্মবেশ বা ক্ষতিকর কার্যক্রম থেকে নিজেদের পরিচয় সুরক্ষিত রাখতে হবে।
সন্দেহজনক ‘ডিএম’ প্রসঙ্গে ফিরে আসা যাক। যদি বন্ধু বা অন্য কেউ ইনস্টাগ্রামে ছদ্মবেশের শিকার হন, সে ক্ষেত্রে করণীয় কী? ইনস্টাগ্রামে ছদ্মবেশের শিকার হয়েছেন শুধু এমন ব্যক্তিই রিপোর্ট করতে পারবেন। তবে কিছু পদক্ষেপের মাধ্যমে তাঁকে সহায়তা করা সম্ভব।
ছদ্মবেশের শিকার হওয়া ব্যক্তির সঙ্গে আপনি ই-মেইল বা ফোনে যোগাযোগ করতে পারেন। যেন আক্রান্ত রিপোর্ট করতে পারেন।
ইনস্টাগ্রামে আক্রান্ত ব্যক্তিকে ডিরেক্ট মেসেজ পাঠাতে পারেন। তিনি যেন পদক্ষেপ নিতে পারেন।
যদি ছদ্মবেশের শিকার হওয়া অ্যাকাউন্টটি প্রতিনিধিত্ব করছেন এমন কারও (যেমন– আপনার সন্তানের) হয়, তাহলে ফরমটি ব্যবহার করে রিপোর্ট করতে পারবেন।
যদি অন্য কেউ ইনস্টাগ্রামে ছদ্মবেশ ধারণ করে, সে ক্ষেত্রে অবশ্যই অ্যাপ থেকে বা (www.instagram.com/hacked/) লিঙ্কে ভিজিট করে রিপোর্ট করতে হবে। প্রসঙ্গত, রিপোর্টটি বেনামি হবে। যদি তা মেধাস্বত্ব লঙ্ঘন সম্পর্কিত রিপোর্ট না হয়। রিপোর্ট কে করেছেন, তা রিপোর্ট হওয়া অ্যাকাউন্টটি ব্যবহার করে দেখা যাবে না।
কিছু ঘটার আগেই সুরক্ষায়-
টু-ফ্যাক্টর অথেনটিকেশন (টুএফএ) সচল রাখবেন। ইউনিক পাসওয়ার্ড বা পাসফ্রেজ ব্যবহার করবেন। অপরাধীর জন্য শুধু ‘ফরগট পাসওয়ার্ড’ ব্যবহার করে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নেওয়া কঠিন হবে।
যে ই-মেইল ও ফোন নম্বর ইনস্টাগ্রামে ব্যবহৃত হয়েছে, সেগুলো হালনাগাদ বা নিয়ন্ত্রণে আছে কিনা, তা সুনিশ্চিত রাখতে হবে।
বাস্তব জীবনের মতো অপরিচিত কারও ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা থেকে সতর্ক থাকতে হবে। নিজের ঠিকানা বা ফোন নম্বরের মতো একান্ত ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য ইনস্টাগ্রামে না দেওয়া।
সব সময় সাবধানতা অবলম্বন করবেন। ইনস্টাগ্রাম অ্যাপের সিকিউরিটি চেকআপের মাধ্যমে সিকিউরিটি সেটিংস পরিচালনা করবেন।
স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপের নিচের ডান পাশে থাকা ছোট প্রোফাইল আইকনে ট্যাপ করবেন।
ওপরের ডান দিকের কোনায় থাকা থ্রি-ড্যাশ মেন্যু বাটন ট্যাপ করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন নির্বাচন। অ্যাকাউন্টস সেন্টার ট্যাপ। অ্যাকাউন্টস সেটিংসের অধীনে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ট্যাপ। সিকিউরিটি চেকসের অধীনে সিকিউরিটি চেকআপ ট্যাপ। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নির্বাচন করবেন। যথাযথ নির্দেশনা মেনে চলবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments