মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিশ্ব চ্যাম্পিয়নদের ১১৭ রানে আটকে দিলো বাংলাদেশ
spot_img
spot_img

বিশ্ব চ্যাম্পিয়নদের ১১৭ রানে আটকে দিলো বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাওয়ার প্লেতে বড় সংগ্রহের আভাস দিলেও সেই পরিমাণ রান করতে পারেনি ইংল্যান্ড পারেনি। মিরাজদের ঘূর্ণি জাদুতে ১১৭ রানে অলআউট হয় বিশ্ব চ্যাম্পিয়ানরা। মিরপুরের টস হেরে প্রতমে ব্যাটিং করতে নেমে মিরপুরের স্লো উইকেটে দাঁড়াতেই পারেনি ইংলিশরা। পাওয়ার প্লে পর্যন্ত সব ঠিক ছিল তাদের। ১ উইকেটে দলিয় সংগ্রহ করেছে ৫০ রান। এরপর থেকেই যেন পতনের শুরু। সাকিব-হাসান-মিরাজ টানা তিন ওভারে ৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ নিজেদের হাতে নিয়ে নেয়। এরপর ডাকেট-কারন জুটি গড়ে চেষ্টা করছিলেন প্রতিরোধের। কিন্তু সেই জুটিঁতে বাধা হয়ে দাড়ান মিরাজ। দুজনের ৩২ বলে ৩৪ রানের জুটি ভেঙে দেন তিনি। ২৮ রান করে সর্বোচ্চ রানের লিস্টে থাকেন ডাকেট। এ ছাড়া ফিল সল্ট ২৫, মঈন আলী ১৫ ও কারান ১২ রান করেন। আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি।

শেষ ওভারের প্রথম বলে ডাকেটকে ২৮ রানে আটকে দেন মোস্তাফিজ। এই ওভারে আরও দুটি রানআউট করে অলআউট করে দেয় বিশ্ব চ্যাম্পিয়ানদের। মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং করেন এই ম্যাচে। ১২ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। এর আগে ১৭ রানে ৩ উইকেট ছিল ক্যারিয়ার সেরা বোলিং। এ ছাড়া বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও হাসান মাহমুদ।

মিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বিধ্বস্ত ইংল্যান্ড। মিরাজ একাই মাত্র ১২ রান দিয়ে নেন চার উইকেট। নিজের শেষ ওভারের শেষ বলে ফেরান জর্দানকে। এর আগে ফেরান মঈন আলী, কারান ও ওকসকে। এটি মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং। গত বিশ্বকাপে ১৭ রানে তিন উইকেট ছিল মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং। চট্টগ্রামে একাদশে সুযোগ না পেলেও ঢাকায় জায়গা পেয়েই কাজে লাগালেন এই স্পিনার। েএখন বলা যায় তার ঘূর্ণিতে রীতিমত কাঁপছে ইংল্যান্ড। ১০০ রান করতে দলটি খেলে ১৬ ওবার ৫ বল, হারায় ৭ উইকেট।

তিন বলের ব্যবধানে মিরাজের দুই উইকেট। ১৫তম ওভারের দ্বিতীয় বলে মিরাজকে এগিয়ে এসে মারতে চেয়েছিলেন কারান। ওয়াইড লেন্থে বল দিয়ে কারানকে ফাঁকি দেন মিরাজ। উইকেটের পেছনে থাকা লিটন দ্রুত ভেঙে দেন উইকেট। ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন কারান-ডাকেট। কারানকে ১২ রানে ফিরিয়ে ভেঙে দেন জুটি। এরপর ক্রিজে এসে এক বল খেলেই সাজঘরে ফেরেন ওকস। তিনিও এগিয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন। শূন্য রানে ফেরেন ওকস। তিন বলের ব্যবধানে ২ উইকেট নিলেন মিরাজ।

হাসানের ইয়র্কারে বোল্ড বাটলার

সাকিবের পরে বোলিংয়ে আসেন হাসান। শেষ বলে ভেঙে দেন ইংলিশ অধিনায়ক বাটলারের উইকেট। প্রথম ম্যাচেও তাকে ফিরিয়েছিলেন হাসান। এবার তার ইয়র্কার বুঝতেই পারেননি বাটলার, বল আঘাত করে সরাসরি উইকেটে। ৪ রানে ফিরলেন বাটলার।

বোলিংয়ে এসেই সাকিবের উইকেট, সাজঘরে সল্ট

সপ্তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। প্রথম দুই বল ডট দেন সল্ট। হাল্কা বাউন্স করা তৃতীয় বলে সাকিবের হাতেই তুলে দেন এই ডানহাতি ব্যাটসম্যান। দারুণ দক্ষতার ক্যাচ ধরেই সাকিব বল ছুঁড়ে মারেন আকাশে। পাওয়ার প্লের পর প্রথম ওভারেই সাকিব এনে দেন ব্রেক থ্রু। ১৯ বলে ২৫ রান করেন সল্ট।

ব্যাটিং অর্ডারে ওলটপালট, পাওয়ার প্লেতে ইংল্যান্ডের ৫০

ফিল সল্টের সঙ্গে ওপেনিংয়ে আসার কথা জস বাটলাররের। কিন্তু না, মিরপুরে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন ঠিক রাখতে সল্টের সঙ্গী হন মালান। ৮ বলে ৫ রান করে তাসকিবের শিকার হয়ে মালান ফিরলে ব্যাটিংয়ে আসেন মঈন আলী। দুজনে কোনো ক্ষতি ছাড়াই পাওয়ার প্লে কাটিয়ে দেন। শেষ ওভারে নাসুমকে এক ছক্কা এক চারে নেন ১৩ রান। পাওয়ার প্লেতে তাদের সংগ্রহ ১ উইকেটে ৫০ রান।

তাসকিনের আঘাতে শুরুতেই সাজঘরে মালান

তৃতীয় ওভারে বাংলাদেশকে উইকেট এনে দেন তাসকিন। প্রথম বল মালানের ব্যাটের পাশ দিয়ে যায়, অল্পের জন্য বেঁচে গেছেন। দ্বিতীয় লেগ সাইডে খেলতে চেয়েছিলেন, টাইমিংয়ে গড়বড় হওয়ায় বল চলে যায় ডিপ থার্ডম্যান অঞ্চলে। সহজেই ক্যাচ নেন হাসান মাহমুদ। ৮ বলে ৫ রান করে ফিরলেন মালান। ক্রিজে ফিল সল্টের সঙ্গী মঈন আলী।

টস

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার (১২ মার্চ) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড। এই ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে ইংল্যান্ড সিরিজের প্রত্যেকটি ম্যাচেই টস জিতেছে বাংলাদেশ।

ম্যাচ জয়ী একাদশ ভেঙেছে বাংলাদেশ

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জয়ী একাদশ ভেঙে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেমেছে বাংলাদেশ। উইকেট বিবেচনায় একাদশে শামীম পাটোয়ারির জায়গায় এসেছেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ একাদশে তিন পেসার ও তিন স্পিনার।

একদাশে যারা

সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাশ, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

এক পরিবর্তন নিয়ে নেমেছে ইংল্যান্ড

ইংল্যান্ড দল নেমেছে এক পেসার কম নিয়ে। মার্ক উডের পরিবর্তে একাদশে এসেছেন লেগ স্পিনার রেহান আহমেদ। ওয়ানডের পর টি-টোয়েন্টিতে অভিষেক হলো রেহানের।

একাদশে যারা, জস বাটলার ( অধিনায়ক), ফিল সল্ট, ডেবিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স‌্যাম কারান, জোফরা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডান, ক্রিস ওকস ও রেহান আহমেদ

প্রথম সিরিজেই জয়ের হাতছানি

তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে সাগরিকার পাড়ে দাপুটে জয়ে বাংলাদেশ এগিয়ে আছে ১-০ ব্যবধানে। বিকেল ৩টার এই ম্যাচে লাল সবুজের দল জিতলেই হবে ইতিহাস, টি-টোয়েন্টিতে প্রথম জয়ের পর প্রথম সিরিজ জয়ের ইতিহাস।

উইকেটের সেঞ্চুরির সামনে মোস্তাফিজ

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমানের উইকেট ৯৮টি। আজ ২ উইকেট নিলেই পূর্ণ হবে উইকেটের সেঞ্চুরি।

সিরিজ জয়ে আত্মবিশ্বাসী হাসান

স্বাগতিক শিবিরে সিরিজ জয় নিয়ে বিশ্বাস শতভাগ। সংবাদ সম্মেলনে বেশ কয়েকবার সিরিজ জেতা নিয়ে প্রশ্নের মুখে হাসান মাহমুদ প্রতিবারই দিয়েছেন আত্মবিশ্বাস। ‘আমরা ইনশাআল্লাহ্ সিরিজ জিতব। মোমেন্টাম যেহেতু আমাদের দিকে আছে, ইনশাআল্লাহ্ ভালো কিছু হবে। অধিনায়ক আমাদের সাহস দিচ্ছেন। আমরা তরুণ আছি সবাই। সব কিছু মিলে ঠিকঠাক চলছে।’

টি-টোয়েন্টির এই দলটিই সেরা

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তরুণ পেসার হাসান মাহমুদতো বলেই দিলেন, এই টি-টোয়েন্টি দল এক ঝাঁক সেরা খেলোয়াড় নিয়ে গড়া।

এই মুহূর্তে আমাদের যে টি-টোয়েন্টি দলটা আছে, আমি মনে করি বেস্ট বাঞ্চ অব প্লেয়ার্স। সবাই খুবই দুর্দান্ত এবং মাঠে শেষ পর্যন্ত খুবই এফোর্ট দেয়। এটা যদি আমরা ধরে রাখতে পারি, এই ব্যাচটাকে এগিয়ে নিতে পারি, আমার মনে হয় ওয়ানডে বা টি-টোয়েন্টি; যে কোনো ফরম্যাটে আমরা এগিয়ে থাকব।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments