ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের সূচি চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১৮ জুন থেকে জিম্বাবুয়েতে শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্ব।

আগামী অক্টোবরে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ১৩তম আসরে অংশ নেবে মোট ১০টি দল। ইতোমধ্যে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে স্বাগতিক ভারতসহ ৮টি দল। বাছাই পর্বের সেরা দুই দল টিকিট পাবে বিশ্বকাপের মূল আসরে খেলার। বাছাই পর্বে অংশ নিবে মোট ১০টি দল। গ্রুপ-এ’তে আছে- ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল এবং যুক্তরাষ্ট্র। গ্রুপ-বি’তে আছে- শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
আসরের প্রথম দিনই মাঠে গড়াবে দু’টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক জিম্বাবুয়ে। আরেক ম্যাচে লড়বে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র।গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রতি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সিক্সে খেলবে। ২৯ জুন থেকে শুরু হবে সুপার সিক্স।
সুপার সিক্সের প্রতি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ-‘এ’ থেকে সুপার সিক্সে ওঠা দলগুলো খেলবে গ্রুপ-‘বি’এর দলগুলোর সাথে। সুপার সিক্সের শীর্ষ দুই দল বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করবে। ঐ শীর্ষ দু’দল ৯ জুলাই খেলবে বাছাই পর্বের ফাইনাল। সুপার সিক্সে উঠতে ব্যর্থ চার দল খেলবে প্লে-অফ ম্যাচ।
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের সূচি-
গ্রুপ পর্ব-
১৮ জুন ২০২৩: জিম্বাবুয়ে-নেপাল
১৮ জুন ২০২৩ : ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্র
১৯ জুন ২০২৩ : শ্রীলংকা-সংযুক্ত আরব আমিরাত
১৯ জুন ২০২৩ : আয়ারল্যান্ড-ওমান
২০ জুন ২০২৩ : জিম্বাবুয়ে-নেদারল্যান্ডস
২০ জুন ২০২৩ : নেপাল-যুক্তরাষ্ট্র
২১ জুন ২০২৩ : আয়ারল্যান্ড-স্কটল্যান্ড
২১ জুন ২০২৩ : ওমান-সংযুক্ত আরব আমিরাত
২২ জুন ২০২৩ : ওয়েস্ট ইন্ডিজ-নেপাল
২২ জুন ২০২৩ : নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র
২৩ জুন ২০২৩ : শ্রীলংকা-ওমান
২৩ জুন ২০২৩ : স্কটল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত
২৪ জুন ২০২৩ : জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ
২৪ জুন ২০২৩ : নেদারল্যান্ডস-নেপাল
২৫ জুন ২০২৩ : শ্রীলংকা-আয়ারল্যান্ড
২৬ জুন ২০২৩ : জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্র
২৬ জুন ২০২৩ : ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস
২৭ জুন ২০২৩ : শ্রীলংকা-স্কটল্যান্ড
২৭ জুন ২০২৩ : আয়ারল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত
সুপার সিক্স পর্ব-
২৯ জুন ২০২৩ : এ২-বি২
৩০ জুন ২০২৩ : এ৩-বি১
৩০ জুন ২০২৩ : এ৫-বি৪
১ জুলাই ২০২৩ : এ১-বি৩
২ জুলাই ২০২৩ : এ২-বি১
২ জুলাই ২০২৩ : এ৪-বি৫
৩ জুলাই ২০২৩ : এ৩-বি২
৪ জুলাই ২০২৩ : এ২-বি৩
৪ জুলাই ২০২৩ : সপ্তম-অষ্টম
৫ জুলাই ২০২৩ : এ১-বি২
৬ জুলাই ২০২৩ : এ৩-বি৩
৬ জুলাই ২০২৩ : নবম-দশম
৭ জুলাই ২০২৩ : এ১-বি১
৯ জুলাই ২০২৩ : ফাইনাল
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments