রবিবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিশ্বকাপের আগে বিপাকে নরওয়ে
spot_img
spot_img

বিশ্বকাপের আগে বিপাকে নরওয়ে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সবকিছু ঠিক থাকলে ১১ জুন তথা বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ফিফার এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে অংশগ্রহণকারী ৪৮টি দল।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে অসলোর সমুদ্রসৈকতে অফিসিয়াল ফটোশুটে অংশ নিয়ে বিপাকে নরওয়ে ফুটবল টিম।

নরওয়ে টিম আসলে পশুর চামড়া দিয়ে তৈরিয়ে ‘ভাইকিং’ পোশাকে ফটোশুটে অংশ নেয়। যে কারণে দেশবাসীর রোষানলে পড়ে। সেই পোশাক যে নরওয়ের মানুষকেই দুইভাগে বিভক্ত করে দেবে, কে জানত!

এমন পোশাকে ফটোশুট করায় দেশটির এক সংবাদপত্রে তীব্র সমালোচনা করা হয়েছে। বলা হচ্ছে, ‘ভাইকিং’ পোশাক পরে ফোটোশুট করা উগ্র দেশাত্মবোধের পরিচয়। নরওয়ে টিমের এমন আচরণকে ‘নিও নার্থস’ গোত্রীয় বলেও অভিহিত করা হয়েছে।

শুধু নরওয়ের সংবাদপত্রই নয়। জেন হং স্কোলদিনামক সে দেশের এক রিসার্চার হালান্ডদের কৃতকর্মকে ‘উগ্র পুরুষত্ব প্রদর্শন’ হিসেবে অভিহিত করেছেন। বলে দিয়েছেন, “এটা আসলে ডানপন্থী মানসিকতার উদাহরণ।”

ফোটোশুটকে ঘিরে উত্তেজনা এতই বেড়েছে যে, নরওয়ে কোচ স্টেল সোলবাকেনকে পর্যন্ত সাংবাদিক সম্মেলনে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। যদিও তিনি বলেন, “ফোটোশুট নিয়ে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না।”

১৯৯৮ সালের পর এই প্রথম ফিফা বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে নরওয়েকে। মাঝের ছয় বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হলেও এবার সেই খরা কাটিয়ে বিশ্ব ফুটবলের মহারণে নামছে আর্লিং হাল্যান্ড ও মার্টিন ওডেগার্ডদের দল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments