ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৭ ডিসেম্বর, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ৭ টাকা ৪০ পয়সা বা ৯.৬০ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৮৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের আজ দর বেড়েছে ৪৫ টাকা ৭০ পয়সা বা ৭.৫০ শতাংশ। এবং আমরা টেকনোলজিসের ১ টাকা ৪০ পয়সা বা ৩.৫৫ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও গেইনার তালিকায় রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, ওরিয়ন ফার্মা, বিএসসি, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, আইটিসি এবং বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments