
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বিডি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা বা ৬.৯৬ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ২৯৮ বারে ২২ লাখ ৬৮ হাজার ৭২৯টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরি ফুড অ্যান্ড প্রডাক্টস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৫.৪৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসিআিই ফরমুলেশন লিমিটেড। আজ শেয়ারটির দর ১৩ টাকা ৩০ পয়সা বা ৬.৫০ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বঙ্গজ ৩.২০ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যাল ২.৯১ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২.০৩ শতাংশ, জিকিউ বলপেন ১.৯৬ শতাংশ, আমান ফিড ১.৬৭ শতাংশ, যমুনা অয়েল ১.৬১ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইল ১.৬১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments