ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ৬.১৬ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৫৯ টাকা ৪০ পয়সা। এদিকে জনতা ইন্সুরেন্সের ৫.৫১ শতাংশ কমে লুজার তালিকায় দ্বিতীয় এবং এক্সপ্রেস ইন্সুরেন্সের ৪.২৯ শতাংশ কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লুজার তালিকায় আরো রয়েছে- রূপালী ব্যাংক, দেশ জেনারেল ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্স, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, জুট স্পিনার্স, নিটল ইন্সুরেন্স এবং রূপালী লাইফ ইন্সুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


































Recent Comments