ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২৩ কোটি ৭৮ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২০ কোটি ৯৫ লাখ ৯ হাজার টাকার। এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড ১৮ কোটি ৮৬ লাখ ৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুডস, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, বীচ হ্যাচারি, জেমিনী সী ফুড, শমরিতা হসপিটাল, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ এবং লিব্রা ইনফিউশনস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments