ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৮ কোটি ৭৬ লাখ ৬৮ টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ইসলামী ব্যাংকের ১৮ কোটি ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
এছাড়াও এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পদ্মা অয়েল, ফার ইস্ট নিটিং, ওরিয়ন ইনফিউশন, গ্রামীণফোন, মিডল্যান্ড ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments