বৃহস্পতিবার, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবুধবার সূচকের উত্থানে লেনদেন চলছে
spot_img
spot_img

বুধবার সূচকের উত্থানে লেনদেন চলছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে। আজ সকাল ১১ টা ১৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ২১৬ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩০.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৩৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৫.০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৯ পয়েন্টে।

ডিএসইতে ৩৯১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৯ টির, কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির।

এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৭৪ লাখ ৩০ হাজার ৩৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments