ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ১০ এপ্রিল, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৮০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এদিকে হাইডেলবার্গ মেটেরিয়ালের শেয়ার দর ২২ টাকা বা ৮.৭৪ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় স্থানে এবং ড্রাগন সোয়েটারের শেয়ার দর ৮০ পয়সা বা ৮.০৮ শতাংশ বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এইচ আর টেক্সটাইলস, বিচ হ্যাচারি, আইসিবি এএমএসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, লাফার্জহোলসিম, ইভেন্স টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইল এবং এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments