ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ১ আগস্ট, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আজ লেনদের হয়েছে ৫২ কোটি ৩৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার। এদিকে অগ্নি সিস্টেমসের আজ ২২ কোটি ২ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় এবং সি পার্ল বিচের ২০ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ এর তালিকায় আরও রয়েছে- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনিলিভার কনজিউমার, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক এবং এনআরবি ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments