সোমবার, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন প্রধানমন্ত্রী
spot_img
spot_img

বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন প্রধানমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অনুসরণ করে প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি মন্ত্রিসভার সদস্যদেরও বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানালেন, সম্প্রতি এক মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে বলেন, তিনি একটি ব্যক্তিগত অনুরোধ রাখতে চান। প্রধানমন্ত্রী বলেন, তার কথা মেনে নেওয়া বা না নেওয়া সম্পূর্ণ মন্ত্রীদের ইচ্ছার ওপর নির্ভর করবে।

স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য, প্রধানমন্ত্রী বলেন, তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন। সেই অর্থ গরিব-দুঃখী মানুষের সহায়তা কিংবা রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যয় করা হতো। তিনি নিজেও একই উদ্যোগ অনুসরণ করছেন।

‘প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তার মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এর ১০ শতাংশ অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা প্রতি মাসে তিনি সরকারি কোষাগারে জমা দেন। বেতন হিসাবে জমা হওয়ার পর সেই অর্থ সরকারি হিসাবে চেকের মাধ্যমে ফেরত দেন বলেও প্রধানমন্ত্রী মন্ত্রীদের জানিয়েছেন।’—যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে বললেন, ‘তাদের সামর্থ্য থাকলে এবং তারা উপযুক্ত মনে করলে প্রতি মাসে নিজেদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতে পারেন।’

স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘প্রধানমন্ত্রীর এই আহ্বানে মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচক সাড়া দিয়েছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি। প্রধানমন্ত্রীর এই উদ্যোগে আমরা আনন্দিত হয়েছি।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments