ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত অর্থবছরের ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির বোনাস শেয়ার বৃহস্পতিবার (১১ মার্চ) শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নেয়। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments