ডেইলি শশেয়ারবাজার ররিপোর্ট: সমাপ্ত সময়ের ঘোষিত ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি।সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ওয়ান ব্যাংক লিমিটেড, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।
তথ্যমতে, কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর,২০২০ ও ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ২৯ জুন, মঙ্গলবার বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে ওয়ান ব্যাংক সাড়ে ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ৫ শতাংশ বোনাস। এমটিবি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এছাড়া ওয়েস্টার্ন মেরিন ৩ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ২.৫ শতাংশ বোনাস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments