ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৮ আগস্ট, ২০২৪ তারিখ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের এবং ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments