রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনব্যক্তিগত ইচ্ছার কাছে পরাজিত হওয়া উচিৎ নয়: পিয়া জান্নাতুল
spot_img
spot_img

ব্যক্তিগত ইচ্ছার কাছে পরাজিত হওয়া উচিৎ নয়: পিয়া জান্নাতুল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিজের ব্যক্তিগত ইচ্ছার কাছে পরাজিত হওয়া উচিৎ না। সেটা কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস হোক অথবা অনুভূতি হোক। আমার মনে হয় নিজেকে সবচেয়ে ভালবাসা উচিৎ এবং নিজেকে ভালবাসার জন্য হলেও নিজের ইচ্ছাগুলোকে প্রাধান্য দেওয়া উচিৎ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী ও জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল।

তিনি বলেন, নিজের ইচ্ছাগুলোকে গুরুত্ব না দিলে পরবর্তীতে আপনি আফসোস করবেন। আর নিজের প্রতি ভালবাসাও থাকবে না। সব সময় অন্যের জন্য করতে থাকলে সুখী হওয়া যায় না।

তার দাম্পত্য জীবন ও জীবন সঙ্গী সম্পর্কে জানতে চাইলে পিয়া জান্নাতুল বলেন, আমি আর ফারুক খুবই বিপরীত স্বভাবের। বিপরীত লিঙ্গের প্রতি মানুষ যেমন আকর্ষিত হয়, তেমনি এমন কোনো বৈশিষ্ট্য যদি কারো মধ্যে না থাকে তাহলে সেই বৈশিষ্ট্য যদি অন্য কারো মধ্যে পাওয়া যায় তাহলে তার প্রতি একটা আকর্ষণ অনুভূত হয়।

উল্লেখ, জান্নাতুল ফেরদৌস পিয়া ১৪ অক্টোবর ১৯৯১ সালে বাংলাদেশের খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন, এরপর কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে। ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এর আগে ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন তিনি। এছাড়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া। তিনি লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস থেকে আইন বিভাগ-এ স্নাতক শেষ করেছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments