মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না: অর্থমন্ত্রী
spot_img
spot_img

ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না: অর্থমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্যবসায়ীদের কোনো প্রকার অসুবিধা বা হয়রানি না করে এবং করদাতাদের জন্য আনন্দদায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে কর আদায়ের ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী।

মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের এনবিআর ভবনে এনবিআর ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ভ্যাট রিটার্ন এক মাস পরপর ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি স্টেকহোল্ডারের অনিষ্পন্ন রাজস্ব মামলা ও ইস্যুগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে আলোচনা চলছে। যারা কর প্রদান করেন, তাদের সঙ্গে কথা বলে একটি সুষ্ঠু কর ব্যবস্থা তৈরি করা সরকারের লক্ষ্য।

জুলাই মাসের রাজস্ব সংক্রান্ত বিষয় ও টানা তিন মাসের ভ্যাট রিটার্নের জটিলতা প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ব্যবসায়ীদের কার্যক্রম ও ব্যবসাকে বাধাগ্রস্ত করে কোনো ট্যাক্সেশন বা কর আদায় প্রক্রিয়া পরিচালনা করা হবে না। কারণ দেশের অর্থনীতি ব্যবসায়ীদের দেওয়া করের ওপর ভিত্তি করেই চালিত হয়। তাই ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা দেওয়া এবং তাদের হয়রানিমুক্ত রেখে রাজস্ব আদায়ের পরিবেশ বজায় রাখাই সরকারের উদ্দেশ্য।

এ সময় অর্থবছরের প্রথম দুই মাসে ২২ শতাংশ কম ভ্যাট আদায়ের বিষয়ে জানতে চাইলে সেটি এড়িয়ে যান অর্থমন্ত্রী।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments