শনিবার, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিব্যাংক ঋণে বড় ছাড়, গ্রাহকদের জন্য নতুন নীতিমালা
spot_img
spot_img

ব্যাংক ঋণে বড় ছাড়, গ্রাহকদের জন্য নতুন নীতিমালা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাধারণ গ্রাহকদের জন্য ব্যক্তিগত ঋণ পাওয়া আরও সহজ করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ব্যক্তিগত ঋণের সর্বোচ্চ পরিশোধের মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৮ বছর করা হয়েছে। একই সঙ্গে ভোক্তা ঋণ (কনজিউমার ক্রেডিট) সম্প্রসারণে ব্যাংকগুলোর ওপর এতদিনের একটি গুরুত্বপূর্ণ বিধিনিষেধও প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সংশোধিত নীতিমালা অনুযায়ী, এখন থেকে ব্যাংকগুলো তাদের মোট বার্ষিক ঋণ প্রবৃদ্ধির হার ছাড়িয়েও ভোক্তা ঋণের পোর্টফোলিও সম্প্রসারণ করতে পারবে।

এর আগে নিয়ম ছিল, কোনো ব্যাংকের ভোক্তা ঋণের প্রবৃদ্ধি তার মোট ঋণের বার্ষিক প্রবৃদ্ধির হার অতিক্রম করতে পারবে না। নতুন সিদ্ধান্তে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়ায় খুচরা ঋণ ব্যবসা সম্প্রসারণে ব্যাংকগুলো আরও স্বাধীনতা পেল।

ব্যাংক খাতের কর্মকর্তাদের মতে, ঋণের মেয়াদ তিন বছর বাড়ানোয় গ্রাহকদের মাসিক কিস্তি (ইএমআই) উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ফলে চাকরিজীবী, মধ্যবিত্ত এবং নিয়মিত আয়ের গ্রাহকদের জন্য ব্যক্তিগত ঋণ গ্রহণ ও পরিশোধ আগের তুলনায় সহজ হবে।

তবে অভিজ্ঞ ব্যাংকাররা মনে করছেন, দীর্ঘমেয়াদি ঋণ বিতরণের ক্ষেত্রে গ্রাহক যাচাই-বাছাই আরও সতর্কতার সঙ্গে করতে হবে। তা না হলে খেলাপি ঋণের ঝুঁকি বাড়তে পারে।

অর্থনীতিবিদ ও ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের মতে, ভোক্তা ঋণের প্রবৃদ্ধির সীমা তুলে দেওয়ায় ব্যাংকগুলো খুচরা ঋণ ব্যবসা সম্প্রসারণে আরও আগ্রহী হবে। এতে বাজারে ব্যক্তিগত ঋণের চাহিদা পূরণ সহজ হবে এবং ভোক্তা অর্থায়নও বাড়বে।

এর আগে, পরিবেশবান্ধব বৈদ্যুতিক (ইভি) ও হাইব্রিড গাড়ি কেনায় উৎসাহ দিতে গত ৫ মে বাংলাদেশ ব্যাংক ব্যক্তি পর্যায়ের ঋণসীমা ৬০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৮০ লাখ টাকা নির্ধারণ করে।

একই সঙ্গে এ খাতে ঋণ-বিনিয়োগ অনুপাত (ইকুইটি রেশিও) ৬০:৪০ থেকে ৮০:২০ করা হয়। ফলে এখন একজন গ্রাহক গাড়ির মোট মূল্যের ৮০ শতাংশ পর্যন্ত ব্যাংক ঋণ সুবিধা নিতে পারবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments