সোমবার, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভব্যাংকের আইপিও: বিনিয়োগকারীদের হতাশ করেছে ইউনিয়ন ব্যাংক
spot_img
spot_img

ব্যাংকের আইপিও: বিনিয়োগকারীদের হতাশ করেছে ইউনিয়ন ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দীর্ঘ ১২ বছর পর পুঁজিবাজারে তিনটি ব্যাংক প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্ত হয়। আইপিও’র কোম্পানির নিয়ে বিনিয়োগকারীদের একটু আলাদা প্রত্যাশা থাকলেও সবচেয়ে বেশি হতাশ করেছে ইউনিয়ন ব্যাংক। লেনদেন শুরুর পর থেকে ব্যাংকটির শেয়ার দর বাড়বেতো দূরের কথা বরং দিন দিন ফেসভ্যালুর কাছাকাছি চলে এসেছে। অন্যদিকে ব্যাংকটির পক্ষ থেকে প্রত্যাশিত ডিভিডেন্ড ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছ্নে বিনিয়োগকারীরা।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, দীর্ঘ ১২ বছর পর পুঁজিবাজারে সর্বপ্রথম তালিকাভুক্ত হয় এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১০ টাকা ফেসভ্যালুতে গত বছর ২২ মার্চ ব্যাংকটির শেয়ার লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর পর ব্যাংকটির শেয়ার দর ৪০ টাকায় উন্নীত হয়। বর্তমানে এর শেয়ার দর ২৩ টাকায় লেনদেন হচ্ছে।

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। ১০ টাকা ফেসভ্যালুতে গত বছর ১১ আগস্ট ব্যাংকটির শেয়ার লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর পর ব্যাংকটির শেয়ার দর ২৫ টাকায় উন্নীত হয়। বর্তমানে এর শেয়ার দর ১১.৫০ টাকায় লেনদেন হচ্ছে।

অন্যদিকে তৃতীয় ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয় ইউনিয়ন ব্যাংক। চলতি বছরের ২৬ জানুয়ারি ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১০ টাকা ফেসভ্যালুতে চলতি বছরের ২৬ জানুয়ারি ব্যাংকটির শেয়ার লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর পর ব্যাংকটির শেয়ার দর ১৪ টাকায় উন্নীত হয়। বর্তমানে এর শেয়ার দর ১১.৪০ টাকায় লেনদেন হচ্ছে। ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ব্যাংকটির পক্ষ থেকে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা এসেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments