সোমবার, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণব্যাপক পতনে পুঁজিবাজার
spot_img
spot_img

ব্যাপক পতনে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৩ ডিসেম্বর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ২৬.৭৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৩ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৫ শতাংশ বা ৩৮.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১ টির, কমেছে ২২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.৭৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার ৯০৬টি শেয়ার ১লাখ ৫৭ হাজার ৮৪৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয়  ৬৯৬ কোটি ৬৪ লাখ ৯২ হাজার টাকা।

গতকার্যদিবস ১২ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯২ শতাংশ বা ৬৪.৩৮ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৬ হাজার ৯২০.৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.০৫ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৪৬৭.৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬০৪.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯ টির, কমেছে ২৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.৩২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ৮ লাখ ৬৯ হাজার ২৫১টি শেয়ার ২ লাখ ২৪ হাজার ৪৭০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৪৮ কোটি ২৩ লাখ ৮৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৫১ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫০ শতাংশ বা ১০২.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ১৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৬ টির, কমেছে ১৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৪ লাখ ১২ হাজার ৭০৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৩ লাখ ৮৯ হাজার ৬ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন কমেছে ৭ কোটি ৬৯ লাখ ৭৬ হাজার ৩০১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments