সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাব্যালন ডি’অরে আর আস্থা নেই রোনালদোর
spot_img
spot_img

ব্যালন ডি’অরে আর আস্থা নেই রোনালদোর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একসময় ফুটবল জগতের এই পুরস্কার নিয়ে লিওনেল মেসির সঙ্গে তার দ্বৈরথ ছিল দেখার মতো। কিন্তু সময়ের পরিক্রমায় এখন ব্যালন ডি’অরের ওপর দিকে বিশ্বাসই উঠে গেছে এই পর্তুগিজ মহাতারকার।

সম্প্রতি ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। টানা দ্বিতীয় বছর এই তালিকায় জায়গা হয়নি রোনালদোর। তাতেই মনঃক্ষুণ্ণ হয়ে রোনালদো বলে দিলেন, ‘এটা আমার কাছে মনগড়া লাগে।

গতকাল পর্তুগালে প্রীতি ম্যাচে রিও আভেকে ৪-০ গোলে হারায় রোনালদোর দল আল নাসর। যেখানে সৌদি ক্লাবটির হয়ে হ্যাটট্রিক করেন সিআর সেভেন। এ ম্যাচের পর ‘স্পোর্ট টিভি পর্তুগাল’-এর সঙ্গে আলাপে এ মন্তব্য করেন রোনালদো।

এর আগে গত বছর তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বর্তমান সেনসেশন রদ্রির ব্যালন ডি’অর মিসের পর রোনালদো বলেছিলেন, ‘কোনো বিশ্বাসযোগ্যতা নেই। পুরস্কারটি ভিনিসিয়ুসের জেতা উচিত ছিল। অনেকবার আমার এটাই মনে হয়েছে এবং রাগ লেগেছে।

এবার ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন না পেলেও গেল মৌসুম একেবারে মন্দ কাটেনি রোনালদোর। ক্লাবের হয়ে ৩৫ গোলের পাশাপাশি দেশের হয়ে করেছেন ৮ গোল। জিতেছেন নেশনস লিগ।

আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্মানজনক ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেবে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments