সোমবার, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি ‘ব্যাচেলর পয়েন্ট’-এ
spot_img
spot_img

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি ‘ব্যাচেলর পয়েন্ট’-এ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এবার ছড়িয়ে পড়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক `ব্যাচেলর পয়েন্ট’ -এ। দর্শকদের জন্য বিশেষ একটি পর্ব নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি।

রোববার সামাজিকমাধ্যমে ফুটবল জার্সি পরা নাটকের তারকাদের কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। একই সঙ্গে জানান, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রি-বুকিং করলে ১০০ জন দর্শক কাবিলা, নেহালসহ জনপ্রিয় চরিত্রদের নিয়ে আয়োজিত বিশেষ খেলা সরাসরি দেখার সুযোগ পাবেন।

প্রকাশিত ছবিতে মারজুক রাসেল, তৌসিফ মাহবুব ও চাষী আলমকে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে। অন্যদিকে ব্রাজিলের জার্সি গায়ে ছিলেন জিয়াউল হক পলাশ, শামীম হাসান সরকার ও সাইদুর রহমান পাভেল।

বিশেষ এ পর্বে বিশ্বকাপকে কেন্দ্র করে ব্যাচেলরদের তর্ক-বিতর্ক, বাজি ধরা এবং প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে নানা হাস্যরসাত্মক ঘটনা তুলে ধরা হবে।

পর্বটি *ব্যাচেলর পয়েন্ট* সিজন-৫-এর চ্যাপ্টার-১৩ হিসেবে প্রচার হবে। এতে আরও অভিনয় করেছেন মালু দেওয়ান, আব্দুল্লাহ রানা, মুসাফির সৈয়দ বাচ্চু ও আরফান মৃধা শিবলুসহ অনেকে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments