রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাব্রাজিল-নরওয়ে ম্যাচে এবারও আমেরিকান রেফারি
spot_img
spot_img

ব্রাজিল-নরওয়ে ম্যাচে এবারও আমেরিকান রেফারি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেটলাইফ স্টেডিয়ামে রবিবার মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আর্লিং হলান্ডের নরওয়েল। এই হাইভোল্টেজ ম্যাচ শুরুর আগে সেলেসাও শিবিরে হানা দিয়েছে এক পুরোনো ভূত। নরওয়ে ম্যাচের জন্য ফিফা যে রেফারি প্যানেল ঘোষণা করেছে, তা ব্রাজিলিয়ান ফুটবলার ও সমর্থকদের মনে ফিরিয়ে এনেছে দুটি দুঃসহ স্মৃতি।

ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকবেন আমেরিকান রেফারি ইসমাইল এলফাত। তার সহকারী হিসেবে থাকবেন দুই স্বদেশী কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। এ ছাড়া চতুর্থ রেফারির ভূমিকা পালন করবেন হন্ডুরাসের সাইদ মার্তিনেস। এদের মাঝে আমেরিকান রেফারি ইসমাইল এলফাতের নাম শুনলেই ব্রাজিলিয়ানদের মনে ভেসে ওঠে কাতার বিশ্বকাপের সেই গ্রুপ পর্বের ম্যাচ।

২০২২ বিশ্বকাপের সেই ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখেও ৯২ মিনিটের গোলে ক্যামেরুনের কাছে ১-০ ব্যবধানে হেরে গিয়েছিল সেলেসাওরা। ব্রাজিলিয়ান ফুটবলের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় সেই অঘটনের ম্যাচে মূল রেফারির দায়িত্বে ছিলেন এই এলফাতই। তাই নকআউটের মহারণে সেই রেফারির অধীনে খেলা অবধারিতভাবেই সেলেসাওদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইসমাইল ছাড়াও অন্য এক আমেরিকান রেফারি নিয়ে দুঃসহ স্মৃতি আছে ব্রাজিলের। ১৯৯৮ বিশ্বকাপে নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছিল কার্লোস দুঙ্গা, রোনালদো নাজারিও, লিওনার্দো, রিভালদো, বেবেতোদের নিয়ে গড়া ভয়ংকর ব্রাজিল। গ্রুপ পর্বের ম্যাচটি গুরুত্বহীন থাকলেও একটি পেনাল্টির কারণে সেটি আলোচনায় চলে আসে। ৮৯ মিনিটে আমেরিকান রেফারি এসফান্ডিয়ার বাহারমাস্তের দেওয়া সেই পেনাল্টি থেকেই জয় পায় নরওয়ে।

সেই পেনাল্টি নিয়ে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। নরওয়ের উইংগার এরিক মাইকল্যান্ডের ক্রস থেকে পাওয়া বল বক্সের ভেতর বুক দিয়ে নামানোর চেষ্টা করেন ব্রাজিলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডোর জুনিয়র বাইয়ানো। তবে নামাতে গিয়ে তার বাহুতে বলের ছোঁয়া লাগে। সেই অর্থে স্পর্শ না লাগলেও যুক্তরাষ্ট্রর রেফারি বাহারমাস্ত ছুটে এসে পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন। অনেকেই সেই সিদ্ধান্তকে লঘু পাপে গুরুদন্ড বলে অভিহিত করেছিলেন।
বিশ্বকাপের মঞ্চে আবারও ব্রাজিল যখন নরওয়ের মুখোমুখি, তখন আরও একজন মার্কিন রেফারিই থাকছেন ম্যাচ পরিচালনায়। চলতি ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপেও ইতিমধ্যে দুটি ম্যাচ পরিচালনা করেছেন ইসমাইল এলফাত। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও জাপানের মধ্যকার ২-২ গোলের রোমাঞ্চকর ম্যাচটির পর স্পেন বনাম উরুগুয়ে ম্যাচটির দায়িত্বে ছিলেন তিনি। সেই ম্যাচে উরুগুয়ের স্ট্রাইকার আগুস্তিন কানোবিওকে লাল কার্ড দেখিয়ে তিনি মাঠছাড়া করেছিলেন। সেই লাল কার্ড নিয়েও বিতর্ক কম হয়নি।

আজ একদিকে আর্লিং হলান্ডের নরওয়েকে আটকানোর কঠিন চ্যালেঞ্জ, অন্যদিকে বিতর্কিত সিদ্ধান্তের জন্য পরিচিত আমেরিকান রেফারির উপস্থিতি—সব মিলিয়ে কার্লো আনচেলত্তির শিষ্যদের যে আজ মাঠের পাশাপাশি স্নায়ুর লড়াইয়েও জিততে হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments