ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৫ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৭৭ কোম্পানির মোট ৪৫ কোটি ৩০ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন করেছে রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। কোম্পানিটি আজ ৫ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে ব্লক মার্কেটে। এছাড়া গ্রামীণফোনের ৫ কোটি ১২ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন হয়ে দ্বিতীয় এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৪ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে রেনেটা, লাফার্জহোলসিম বাংলাদেশ, এ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিকন ফার্মা, সালভো কেমিক্যাল, আইএফআইসি ব্যাংক এবং সী পার্ল বিচ লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments