ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৬ টি কোম্পানির ১ কোটি ৩৩ লাখ ৫২ হাজার ৭১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৫ কোটি ৫৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে মুন্নু ফেব্রিক্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
রেনেটা লিমিটেড ১০ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
রংপুর ডেইরী ৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে:-আই পি ডি সি ফাইন্যান্স, ফরচুন সুজ, স্যালভো ক্যামিকেল, বীকন ফার্মাসিউটিক্যালস, লিব্রা ইনফিউশনস, প্যারামাউন্ট টেক্সটাইল, প্রাইম ইন্সুরেন্স, এইচ আর টেক্সটাইল, জিএসপি ফাইন্যান্স, এম.এল ডাইং, সিলকো ফার্মাসিটিক্যালস,ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, বিডিকম অনলাইন, ব্র্যাক ব্যাংক, দেশ গার্মেন্টস।
ডেইলি শেয়ারবাজার ডট/এটি.
































Recent Comments