বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদব্লকে ২৯ কোম্পানির লেনদেন
spot_img
spot_img

ব্লকে ২৯ কোম্পানির লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৯ কোম্পানির মোট ৪০ লাখ ৮ হাজার ৯০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৮১ লাখ টাকা।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বিএসআরএম স্টিল লিমিটেডের। যমুনা অয়েল ২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস ১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, আর্গন ডেনিমস, বারাকা পাওয়ার, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি, বেক্সিমকো ফার্মা, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ড্যাফোডিল কম্পিউটার্স, ডিবিএইচ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জিকিউ বলপেন, যমুনা অয়েল, কোহিনুর কেমিক্যাল, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট,ওরিয়ন ফার্মা, প্রাইম ফাইন্যান্স, সায়হাম কটন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, সি পার্ল বীচ, সিলভা ফার্মা,এসকে ট্রিমস, ইউনাইটেড পাওয়ার, উত্তরা ব্যাংক ও ইয়াকিন পলিমার লিমিটেড। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments