ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপ মঞ্চে নেমেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এমন হাইভোল্টেজ ম্যাচের আগে দলগতভাবে ছন্দে ফিরবে খেলোয়াররা? সদ্য সমাপ্ত আইপিএলে ভারতীয় দলের ক্রিকেটাররা ভিন্ন ভিন্ন দলে খেলে গেছেন এতোদিন। বিরাট কোহলির নেতৃত্বে একদল হিসেবে প্রস্তুতি নেওয়া হয়নি সেভাবে। বিষয়টি বিশ্বকাপের ম্যাচগুলোতে কেমন প্রভাব ফেলবে?

সে প্রশ্নের আগেই ভারত কোচ রবি শাস্ত্রী জানান, বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল গত সোমবার তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েছে। এই এক ম্যাচই যথেষ্ট ভারতকে ছন্দে ফেরাবার।
শাস্ত্রী মনে করেন, শুধু ভারতীয় নন; যেসব খেলোয়াড় সংযুক্ত আরব আমিরাতে আইপিএলে খেলেছেন, তাদের খুব বেশি প্রস্তুতির প্রয়োজন নেই। সেসব ক্রিকেটারের শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কন্ডিশন মানিয়ে নিলেই চলবে।
রবি শাস্ত্রী বলেন, ‘ভারত দলের ক্রিকেটাররা গত দুমাস আইপিএল খেলেছে। তাই আমি মনে করি না যে, তাদের খুব বেশি প্রস্তুতির প্রয়োজন রয়েছে। এটি তাদের একত্রিত হওয়া এবং একসাথে মানিয়ে নেওয়ার সময়। কিছুটা ছন্দে চলতে হবে। কিছুটা শক্তি অর্জন করতে হবে। প্রত্যেকেই ব্যাট করতে পারে, প্রত্যেকেই বোলিং করতে পারে, সুতরাং কে কীভাবে নিজের কাজটা করছে সে সম্পর্কে ধারণা পেতে এটি আমাদের সাহায্য করবে।’
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments