সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরভালো ঘুমে সহায়ক ভেষজ ৫ চা
spot_img
spot_img

ভালো ঘুমে সহায়ক ভেষজ ৫ চা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনেকেরই ঘুমের সমস্যা আছে। সারা দিন কাজের পর বিছানায় শুয়েও দু’চোখের পাতা এক করতে না পারেন। ঘুমের সমস্যার কারণে অনেক ঘুমের ওষুধও খান। কিন্তু নিয়মিত ঘুমের ওষুধ স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। সেক্ষেত্রে কয়েকটি ভেষজ চা পান করতে পারেন। যেমন-

ক্যাফিনমুক্ত গ্রিন টি: চায়ের মধ্যে ক্যাফিন থাকে। এই ক্যাফিনই স্নায়ুকে উদ্দীপিত করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ক্যাফিনমুক্ত গ্রিন টি স্নায়ুর উত্তেজনা প্রশমিত করে, মনকে শান্ত করতে সাহায্য করে। ফলে সহজে ঘুম আসে।

ক্যামোমাইল চা: অনিদ্রাজনিত সমস্যায় প্রাচীন কাল থেকেই ক্যামোমাইল চায়ের ব্যবহার হয়ে আসছে। উদ্বেগ নিয়ন্ত্রণ রাখতে, প্রদাহ দূর করতে ক্যামোমাইল চায়ের জুড়ি মেলা ভার। সারা দিনের ক্লান্তি কাটাতে এক কাপ চায়ে চুমুক দিলেই ঘুম আসবে।

পুদিনা চা: উদ্বেগ, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে না পারলে ঘুম আসবে না। রাতে ঘুমোনোর আগে মনকে শান্ত রাখতে পুদিনা পাতা দিয়ে তৈরি চা বিশেষ ভাবে কার্যকরী।

ল্যাভেন্ডার চা: ল্যাভেন্ডার ফুলের কুঁড়ি বা নির্যাস দিয়ে তৈরি চা মনকে শান্ত রাখতে সাহায্য করে। সারা দিনের ক্লান্তি কাটাতে গোসলের পানিতে দু’ফোঁটা ল্যাভেন্ডার অয়েল আর বিছানায় যাওয়ার আগে ল্যাভেন্ডার চা খেলে ভালো ঘুম হবে।

লেমনগ্রাস চা: কাজের চাপের পাশাপাশি আবহাওয়ার পরিবর্তনের সময় অনেকের গা, হাত, পায়ের পেশিতে ব্যথা হয়। জ্বর না এলেও গা ম্যাজম্যাজ করে। এই সময়ে ঘুম আসতে সমস্যা হয় অনেকেরই। এই সমেয় এক কাপ লেমনগ্রাস চায়ে চুমুক দিলে শরীর ও মন শান্ত হবে। ঘুমও আসবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments