শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভিনির ডাবলে ৫ গোলের জয় রিয়ালের
spot_img
spot_img

ভিনির ডাবলে ৫ গোলের জয় রিয়ালের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জুড বেলিংহামে শুরু, আর্দা গুলেরে শেষ। মাঝে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল। লিগ ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আলাভেসকে নিয়ে ছেলে খেলা করেছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। তুলে নিয়েছে ৫-০ গোলের বড় জয়।

ম্যাচের ১০ মিনিটে প্রথম লিড নেয় রিয়াল মাদ্রিদ। গোল করে দু’হাত গ্যালারির দিকে প্রসারিত করে চেনা উদযাপন করেন জুড বেলিংহাম। প্রথমার্ধে আরও দুই গোল করে বড় জয়ের পথ তৈরি করে ফেলে লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের ২৭ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে নেন ব্যালন ডি’অর র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করা ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধের যোগ করা সময়ে দলের তৃতীয় গোলটি করেন ফেদে ভালভার্দে।

দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। মৌসুমে ক্লাবের হয়ে এটি তার ২৩তম গোল। এরপর ৮১ মিনিটে আলাভেসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলি নামা তুর্কিশ মিডফিল্ডার আর্দা গুলের।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments