শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভিনির মধ্যে কর্তৃত্বের মানসিকতা দেখেননি রোনালদো
spot_img
spot_img

ভিনির মধ্যে কর্তৃত্বের মানসিকতা দেখেননি রোনালদো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। বাজে টুর্নামেন্ট কাটিয়ে বিদায় নিয়েছে। দলের এমন অধঃপতনে দলটির তরুণ তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির দিকে তির দেগেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রোনালদো নাজারিও।

তার মতে, ভিনিসিয়াস ক্লাবে কর্তৃত্ব করে খেলেন। কিন্তু ব্রাজিলের জার্সিতে সেই কর্তৃত্বের মানসিকতায় তাকে দেখা যায়নি। এছাড়া কোচ ডন কার্লো এক-দুটি নয় একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছেন বলেও দাবি করেন ব্রাজিলের ব্যালন ডি’অর ও গোল্ডেন বুট জয়ী তারকা।

রোনালদো বলেন, ‘ভিনিসিয়াস জুনিয়রকে দায় নিতে হবে। আমরা সকলেই জানি, সে প্রতিভাবান। কিন্তু তার জন্য এটা মোটেও ভালো বিশ্বকাপ না। ক্লাবে আমরা তাকে যেমন কর্তৃত্ব করে খেলার মানসিকতা দেখি, ব্রাজিলের হয়ে তাকে ওই ভূমিকা দেখা যায়নি।’

ম্যাচের শুরুতে ব্রাজিল পেনাল্টি পেলেও শট নেননি ভিনিসিয়াস। ম্যাচেও তাকে দলের সেরা ভরসার মতো করে খেলতে দেখা যায়নি। এবারের বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় নাম ভিনি। কিন্তু রোনালদোর মতে, নামের সঙ্গে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড সুবিচার করতে পারেনি।

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী তারকা রোনালদো বলেন, ‘যখন দলের সবচেয়ে বড় তারকাকে দরকার, তখন সে নিজেকে মেলে ধরতে পারেনি। এই জয় নরওয়ের প্রাপ্য ছিল। তারা মাঠে গোছালো ছিল, নিয়ম মেনে খেলেছে। হালান্ড প্রতিটি ভুলের শাস্তি বুঝিয়ে দিয়েছে। ম্যাচের শুরু থেকে একাধিক ভুল করে ব্রাজিল ম্যাচটা নরওয়ের হাতে তুলে দিয়েছে। এক-দুটো নয় একাধিক ভুল করেছে ব্রাজিল।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments