বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরভিন্ন স্বাদের পুডিং রেসিপি
spot_img
spot_img

ভিন্ন স্বাদের পুডিং রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীতে অনেকেই পুডিং খেতে ভিষণ ভালোবাসেন। তবে সব সময় একই পুডিং খেতেও আবার অনেকে বিরক্ত হন। তাই অন্য রকম কিছু পুডিং বানিয়ে দেখতে পারেন। এর জন্য রইলো রেসিপি।

উপকরণ- চিনি ১ কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, দুধ ৬ কাপ, ডিমের কুসুম ৫টি, মাখন সিকি কাপ, ভ্যানিলা এসেন্স আধা চা–চামচ, ভ্যানিলা ওয়েফার ২ প্যাকেট, মাঝারি আকারের ৭টি পাকা কলার টুকরা এবং হুইপড ক্রিম পরিমাণমতো।

প্রণালি- ওয়েফার গুঁড়া করে কিছুটা মাখন দিয়ে মেখে রেখে দিন। একটি পাত্রে চিনি, কর্নফ্লাওয়ার ও দুধ ভালো করে মিশিয়ে নিয়ে চুলায় মাঝারি আঁচে মিশ্রণটি বসিয়ে অনবরত নাড়তে থাকুন। ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। এরপর এতে ডিমের কুসুম দিয়ে নেড়ে ভালো করে মেশান। মাখন ও ভ্যানিলা এসেন্স দিয়ে মিশ্রণটি আবার চুলায় বসিয়ে ভালো করে ২ মিনিট নাড়ুন। নামিয়ে ঠান্ডা হলে তৈরি হয়ে গেল পুডিংয়ের মিশ্রণ।

এ পর্যায়ে, একটি পরিবেশন পাত্রে মাখানো ওয়েফারের গুঁড়া সমান করে চেপে চেপে বসাতে হবে। এর ওপর ঠান্ডা করা পুডিং দিয়ে একটি লেয়ার করে তার ওপর কলার টুকরা দিতে হবে। তারপর আবার পুডিংয়ের লেয়ার দিয়ে, হুইপড ক্রিম দিয়ে সাজিয়ে কলার টুকরা ছড়িয়ে দিতে হবে। ঠান্ডা হলে এটি পরিবেশন করুন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments