বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভুটানে চলছে সাবিনা-সুমাইয়ার দাপট
spot_img
spot_img

ভুটানে চলছে সাবিনা-সুমাইয়ার দাপট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভুটানের নারী ফুটবল লিগে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বাংলাদেশের মেয়েরা। সোমবার পারো এফসি ১২-১ গোলে বিধ্বস্ত করেছে গেলেফু গার্লস একাডেমি অনূর্ধ্ব-১৭ ফুটবল ক্লাবকে।

এই ম্যাচে সাবিনা খাতুন হ্যাটট্রিকসহ চার গোল করেন। মাতসুশিমা সুমাইয়াও হ্যাটট্রিক করেছেন। শেরিং দুটি গোল করেন। একটি করে গোল করেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও শারন।

ম্যাচের ৪১, ৪৩, ৬০ ও ৭৯ মিনিটে গোল করেন সাবিনা। সুমাইয়া ১০ ও ৫৩ মিনিটে জোড়া গোল করেন। হ্যাটট্রিক পূর্ণ করেন ৫৮ মিনিটে। শেরিংয়ের গোল দুটি ৪৯ ও ৫৫ মিনিটে।

ঋতুপর্ণা ২৪ মিনিটে, মনিকা ৪৭ মিনিটে ও শারন ৯০ মিনিটে গোল করেছেন। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন মাতসুশিমা সুমাইয়া।

আরও পড়ুন: জুলাইয়ের নারীদের সম্মানে ঢাবিতে ড্রোন শো

দ্বিতীয়বারের মতো ভুটানের নারী লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে উচ্ছ্বসিত সুমাইয়া বলেন, ‘আমার এই পারফরম্যান্সের সব কৃতিত্ব সতীর্থদের।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments